সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। প্রতিষ্ঠানটিতে কৃষিবিজ্ঞান বিভাগে সহকারী বিজ্ঞানী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)।
বিভাগ: কৃষিবিজ্ঞান।
পদ: সহকারী বিজ্ঞানী।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: এমএস অফিসে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: বিশ্লেষণ এবং প্রতিবেদন লেখার জন্য ডাটা সংগ্রহের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: বাংলাদেশ অফিস, ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৪।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
