শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা?

আপডেট : ২৪ জুন ২০২৪, ০২:৩৬ পিএম

‘ডানকি’র পর পর্দায় এক সঙ্গে আসছেন শাহরুখ খান ও রাজকুমার হিরানি। এমনই গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, সিনেমাটিতে শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণের সামান্থা রুথ প্রভু।

সামান্থা শাহরুখের বিশাল বড় ফ্যান, এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন, “শাহরুখের সঙ্গে এখনও কাজ করা হয়নি। তার সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো, আর সেটা এখনও সত্যে পরিণত হয়নি।”

এই বিষয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি পরিচালকের পক্ষ থেকে। তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের একাংশের মনে।

তবে সত্যিই যদি পর্দায় শাহরুখ-সামান্থা জুটির দেখা মেলে, তাহলে মন্দ হয় না বলে মনে করছেন দর্শক। বলিউড বাদশাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সামান্থাও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত অভিনেত্রী।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা’ ছবিতে আইটেম গানে তার নাচ ঝড় তুলেছিল ভক্তদের মনে। তাছাড়া সামান্থার এত দিনের স্বপ্ন পূরণ হবে বলেও উৎসুক তার অনুরাগীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত