পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রাখা এসি ৭১১৫ নম্বরের একটি ট্রেনের অতিরিক্ত বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় সেই বগি রেক থেকে নেমে গেলে চারটি চাকা মাটিতে পড়ে গিয়ে পাশে থাকা বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি'র সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে গেছে।
সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশ শিটে নেয়ার সময় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, বগিটি পেছনে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে স্টেশন থেকে সকল ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে বলেও জানান তারা।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গ্রেড ফোর নিরঞ্জন রায় বলেন, ৭১১৫ নম্বরের একটি ট্রেনের অতিরিক্ত খালি বগি ইলেকট্রিক পরীক্ষাসহ ওয়াশের জন্য ৭০৬ নম্বর রেকে নেওয়া হচ্ছিল। এ সময় পেছনে ব্রেক করতে গিয়ে বগির একটি অংশ রেক থেকে পড়ে যায়। তেমন কোনো ক্ষয়-ক্ষতি না হলেও পাশে থাকা বিএডিসির সীমানা প্রাচীরের একটি অংশ ধাক্কায় ভেঙে যায়।
তিনি আরও বলেন, আমাদের সকল গাড়ি সঠিক সময় স্টেশন থেকে ছেড়ে যাবে। এতে কোনো সমস্যা নেই। বগিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশ ক্রমে বগিটির পুরো অংশ রেকে তোলা হবে।
আছাদুজ্জামান মিয়ার তথ্য প্রকাশ করে এডিসি জিসানুল বরখাস্ত