সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন নিকটবর্তী হরিনগরের সাবেক সাত্তার মোড়লের ঘের থেকে যুবক (২৫) ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার (২৫ জুন) সকালে সাবেক সাত্তার মোড়লের মাছের প্রজেক্টের অন্যান্য কর্মচারীরা দেখতে পায় এক ব্যক্তির মরদেহ মাছের ঘেরে ভাসছে। তারা খবর দিলে ওই মরদেহ দুপুরে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। লাশ বর্তমানে মর্গে আছে। প্রাথমিক তদন্তে মরদেহটি ওই মৎস্য প্রজেক্টের কর্মচারী অপু মন্ডলের সেটি নিশ্চিত করা গেছে। তিনি খুলনা জেলার বটিয়াঘাটার হরিন্দ্রনাথ মন্ডলের ছেলে। যথাযথ তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
