বিয়ের পরই সোনাক্ষীকে বিএমডব্লিউ গাড়ি উপহার স্বামীর  

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৭:১৭ পিএম

মাত্রই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল। ইতিমধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠানের নানান ভিডিও সোশ্যালে ঘুরে বেড়াচ্ছে। এদিকে বিয়ের পরপরই স্বামী জাহিরের সঙ্গে দামি বিএমডব্লিউ গাড়ি চড়তে দেখা গেল সোনাক্ষীকে।

জানা গেছে, স্বামী জাহির ইকবালই নাকি নতুন বউকে এই গাড়ি উপহার দিয়েছেন। ব্যাটারি চালিত বিলাসবহুল সেডান i7 মডেলের এই গাড়িটির এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি রুপি (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলিরই একটু ভালো মডেলগুলির দাম ২.৫০ কোটি রুপি (এক্স-শোরুম)। তার সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। তবে এই গাড়িটি পুরোপুরি ব্যাটারি চালিত বলে জানা গেছে।

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে সোনাক্ষী-জাহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়। সোনাক্ষী-জাহির সেই মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন যখন তারা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।

প্রসঙ্গত, পেশায় সোনাক্ষীর স্বামী জাহির ইকবালও একজন অভিনেতা। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তার আলাপ ও বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে ২০২২ সালে 'ডবল এক্সএল' ছবিতে কাজ করেছিলেন। তারপর টানা ৬ বছর তারা চুটিয়ে প্রেম করেছেন। যদিও শুরুর দিকে জাহিরের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি সোনাক্ষীর পরিবার। পরে মেনে নেন শত্রুঘ্ন সিনহা।

জাহিরের পরিবারের সঙ্গে সালমান খানের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জাহির ইকবাল ধনী পরিবারের ছেলে। জাহিরের বাবা ইকবার রতনসি একজন জুয়েলারি ব্যবসায়ী। অল্পবয়সে তিনি নাকি সালমানকে টাকাও ধার দিয়েছিলেন। সাল্লু আবার নাকি সে টাকা ফেরতও দেননি। পরবর্তী সময়ে 'নোটবুক' ছবির হাত ধরে জাহির ইকবালকে বলিউডে লঞ্চ করেন সালমান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত