লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৩৫ 

আপডেট : ২৬ জুন ২০২৪, ১১:০০ পিএম

লেবানন সীমান্তে ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীদের মধ্যে আন্তঃসীমান্ত হামলায় অন্তত ৪৩৫ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও এক হাজার ৮০১ জন। বুধবার (২৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, হতাহতদের মধ্যে ৪৪ শতাংশ আঘাত পেয়ে, ৩৫ শতাংশ বিস্ফোরণের ফলে এবং ১৬ শতাংশ রাসায়নিক কারণে মারা যায়। আহতদের মধ্যে ৯৫ শতাংশের জাতীয়তা লেবানিজ ছিল। এছাড়াও দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৮ অক্টোবর থেকে অন্তত ৯২ হাজার ২২৮ জন বাস্তুচ্যুত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত