চলন্ত ট্রেনের ছাদে সাপ, যাত্রীদের মধ্যে আতঙ্ক!

আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:৫৭ এএম

সারা দেশে রাসেলস ভাইপার সাপ নিয়ে যখন আতঙ্কে দিন কাটছে মানুষের তখনই চলন্ত ট্রেনে দেখা মিলল একটি সাপের। চলন্ত দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে যেন বাতাসের সাথে দোল খাচ্ছিল সাপটি। বুধবার ২৬ জুন সকাল ১১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটির ছাদে সাপ দেখতে পান  যাত্রীরা। সাপ দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে আবার কৌতূহলী হয়ে ভিডিও ধারণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত