দ্বিতীয়বারের জন্য উরসুলাতেই আস্থা ইইউ নেতাদের

আপডেট : ২৮ জুন ২০২৪, ১০:৩৯ পিএম

দ্বিতীয়বারের জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে উরসুলা ফন ডার লায়েনকে চান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গত মঙ্গলবার ইইউ দেশগুলোর নেতারা এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। বৃহস্পতিবার রাতে শীর্ষবৈঠকে আনুষ্ঠানিকভাবে নেতারা বিষয়টি নিয়ে একমত হলেন। এ ছাড়া পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী কোস্টা ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হচ্ছেন। আগামী মাসে ইইউ পার্লামেন্টে এই তিন নেতার মনোনয়ন নিয়ে ভোটাভুটি হবে। উরসুলা, কোস্টা ও কালাসকে পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যের সংখ্যাগরিষ্ঠের ভোটে জিততে হবে। উরসুলা ফন ডার লায়েন ইইউ নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

উরসুলা জানিয়েছেন, তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচি হলো, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা যাতে তার এই মনোনয়নের পক্ষে ভোট দেন, তা নিশ্চিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত