সুইসদের চমকে ইতালির বিদায়

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:৫৯ এএম

গত ইউরোর শেষ ষোলোতে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড। এবার আরেক জায়ান্ট বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে দিল তারা। গতবার ফরাসি বধ ছিল টাইব্রেকারে। এবার সরাসরি ২-০ গোলে হারিয়ে শিরোপাধারীদের বিদায় করে ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইসরা। বার্লিনে মুরাত ইয়াকিনের শিষ্যদের মধ্যে রেমো ফ্রয়লার এবং রুবেন ভারগাসের গোলে ২০ বছরের মধ্যে এই প্রথম ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিল ইতালি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত