প্রতিভা খুঁজে বের করার আশা শোনালেন বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৮:০৩ পিএম

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কান কোচ নাভিদ নেওয়াজ। ২০২০ সালে তার অধীনেই দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের নাভিদ বলেছেন, ‘ঘরে ফিরতে পেরে ভালো লাগছে।’ সঙ্গে যোগ করেন, ‘বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট গভীরতা আছে। আমি বাংলাদেশের সব জায়গায় যেতে চাই, প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে চাই। দু-তিন বছর পর আবার বাংলাদেশে কাজ করতে পারছি, ভালো লাগছে।’

নাভিদের অধীনে বয়সভিত্তিক ক্রিকেটে সাফল্য পাওয়া ক্রিকেটারদের বেশির ভাগই এখন জাতীয় দলে খেলছেন। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে না খেললেও সে দলের অংশ ছিলেন রিশাদ হোসেন। তবে নাভিদ বয়সভিত্তিক ক্রিকেটের সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্য মেলাতে চান না।

বিশ্বকাপ জেতার আগের সাফল্যের কারণে এবারও প্রত্যাশার চাপ থাকবে তার ওপর। এ বাস্তবতা মেনেই নিজের কাজটা করে যেতে চান, ‘আমি বর্তমানে মনোযোগ দিতে চাইব, চার বছর আগে যা হয়েছে, তা অতীত। অতীতে ভালো করেছি, তাই সামনেও ভালো করব, বিষয়টা তেমন নয়। বরাবরের মতো বিসিবি এবারও দারুণ কিছু পরিকল্পনা সাজিয়েছে, যা অতীতে সাফল্য এনে দিয়েছে। আশা করছি, এবারও তা কাজে দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত