সমাজে আফগান নারীদের সম্পৃক্ততা চায় জাতিসংঘ

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১১:১৫ পিএম

আফগানিস্তানের তালেবান সরকারকে বলা হয়েছে, নারীদের অবশ্যই জনজীবনে অন্তর্ভুক্ত করতে হবে। জাতিসংঘের রাজনীতিবিষয়ক প্রধান রোসমেরি ডিকার্লো গত সোমবার দোহায় এ কথা বলেছেন।

ডিকার্লো বলেন, কর্র্তৃপক্ষ এভাবে আফগান সুধী সমাজের সঙ্গে আলোচনায় বসবে না। তবে জনজীবনের সব ক্ষেত্রে নারী ও সুধী সমাজকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা খুব স্পষ্টভাবে তাদের বলা হয়েছে।

জাতিসংঘের আয়োজনে দোহায় বৈঠকটি রবিবার শুরু হয়। এক বছরের বেশি সময়ের মধ্যে কাতারে অনুষ্ঠিত তৃতীয় এ ধরনের সমাবেশ এটি। তবে ২০২১ সালে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এবারই তালেবান প্রথমবারের মতো এতে অংশ নেয়। আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো, অর্থনৈতিক সমস্যা ও মাদকবিরোধী প্রচেষ্টায় দেশটির আরও সমন্বিত প্রতিক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।

জাতিসংঘের আলোচনার সভাপতিত্ব করা ডিকার্লো আশা প্রকাশ করে করেন, শিক্ষাসহ জনজীবনে নারীদের বিষয়ে তালেবান সরকারের নীতি নতুনভাবে বিবেচনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত