সালমানকে মারতে ২৫ লাখের চুক্তি

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:৩৫ এএম

মাস কয়েক আগেই সালমান খানের বাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি এসে গুলি চালিয়ে যান। তারপর থেকে ধীরে ধীরে নতুন করে প্রকাশ্যে আসতে থাকে বিষ্ণোই গ্যাংয়ের সালমান হত্যার ব্লু-প্রিন্টের কথা। এবার ৫ জন অভিযুক্তের নামে মুম্বাই পুলিশের পক্ষ থেকে একটি নতুন চার্জশিট পেশ করা হলো যারা সালমান খানকে হত্যার প্ল্যান করেছিলেন। সেখান থেকেই প্রকাশ্যে এলো আরও নানা তথ্য। মুম্বাইয়ের পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তরা সবাই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। এবার সালমান খানের গাড়িতে হামলার পরিকল্পনা এই চার্জশিটে জানানো হয়েছে বিষ্ণোই গ্যাংয়ের তরফে একটি ২৫ লাখ টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল অভিযুক্তদের যাতে তারা সালমান খানকে হত্যা করেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে যে পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র আনিয়েছে এবং আরও আনানোর প্ল্যান করেছিল যার মধ্যে ছিল একে-৪৭, একে-৯২, এম-১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল, ইত্যাদি। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল।

হত্যার হুমকি, ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন সালমান  গোটা ষড়যন্ত্র যে কেবল অস্ত্র আনানো নিয়ে হয়েছিল সেটাই নয়, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল অভিনেতার ওপর। প্রায় ৬০ থেকে ৭০ জনকে নিয়োগ করা হয়েছিল যাতে তারা সবাই সালমান খানের চলাফেরার ওপর নজর রাখতে পারেন। ভাইজানের মুম্বাইয়ের পানভেলের ফার্মহাউজ থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি, বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন সেসব জায়গায় তাকে অনুসরণ করত বিষ্ণোই গ্যাংয়ের লোকজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত