একই দিনে দেশে ‘ডেসপিকেবল মি ৪’

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:৩৮ এএম

একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড কমেডি ছবি ‘ডেসপিকেবল মি’-এর চতুর্থ কিস্তি। আজ ৩ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশে^র বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে এটি। এমনটা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় ছবিটি পরিচালনা করেছেন ক্রিস রেনড। গ্রু-এর কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের ও পিয়েরে কফিন। ছবিটি দেখার জন্য যেন তর সইছে না ভক্তদের। এই উন্মাদনা আরও বেশি বাড়িয়ে দিয়েছে ছবির ট্রেলার। মুক্তির দ্বিতীয় দিনেই ইউনিভার্সেল পিকচার্সের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি দেড় মিলিয়নের মতো দর্শক দেখে ফেলেছে। আগের ছবিতে দেখা গিয়েছিল, ভিলেনগিরি ছেড়ে দিয়ে তিনজন পালক মেয়ে এবং স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটাচ্ছে গ্রু। অ্যান্টি ভিলেন লিগে একটি চাকরিও জুটিয়ে নিয়েছে সে। স্বামী-স্ত্রী একসঙ্গে মিলে অন্যান্য ক্ষতিকর ভিলেনদের প্রতিরোধ করার মিশনে নামে মাঝে মাঝে। স্বামী গ্রু এবং স্ত্রী লুসির একত্রিত কোড নাম দেওয়া যায় গ্রুসি। এখানে ব্র্যাট নামে নতুন এক সুপারভিলেনের আগমন ঘটে। ছোটবেলায় সে হলিউডের একটি টিভিতে সুপারভিলেন হিসেবে অভিনয় করত। সে ওই চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলেছিল। কিন্তু একসময় এই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, লোকজন ভুলে যেতে থাকে তাকে। এই ঘটনাকে অপমান হিসেবে গ্রহণ করে সে এবং প্ল্যান করতে থাকে একদিন টিভির সেই ভিলেন রূপ নেবে বাস্তবে। আর তখন প্রতিশোধ হিসেবে পুরো হলিউডকে ভূমি থেকে উপড়ে নিয়ে পাঠিয়ে দেওয়া হবে মহাশূন্যে। পরিকল্পনা অনুযায়ী সে কাজও করতে থাকে, এমন সব প্রযুক্তি সে তৈরি করে, যা দিয়ে এসব করা সম্ভব। এমন অবস্থায় তার সাহায্য দরকার হয় গ্রু পরিবারের। এ কিস্তিতে দেখা যাবে কিছু নতুন মুখ। তার মাঝে গ্রু ও লুসির শিশুপুত্র গ্রু জুনিয়র অন্যতম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত