জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হওয়ায় নিশাতকে সংবর্ধনা

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৭:৫১ পিএম

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ লাভ করায় পিরোজপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নিশাত তাছনিমকে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

আজ পিরোজপুর পিটিআইতে অনুষ্ঠিত অংশীজনের এক সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এই সংবর্ধনা দেন।

পিটিআই’র সুপারিনটেনডেন্ট চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। এ ছাড়া সভায় পিটিআই'র প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

গত মাসের ২৭ জুন জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হওয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করে নিশাত তাছনিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত