কিংস-ব্রুজন ছাড়াছাড়ি

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৫:৫৬ এএম

গুঞ্জন চলছিল দিনভর। অবশেষে সেটাই সত্যি হলো। বসুন্ধরা কিংস দেশের ফুটবল ইতিহাস বদলে দিয়েছে যে কোচের অধীনে, তিনিই এবার বিদায় জানাচ্ছেন কিংস অ্যারেনাকে। এতে ক্লাবটিতে শেষ হলো ৬ বছরের অস্কার ব্রুজন অধ্যায়।

কাল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কিংস ছাড়ার তথ্য নিজেই নিশ্চিত করেছেন অস্কার ব্রুজন। পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এই চুক্তি শেষ হয়েছে বলে জানান তিনি।

২০১৮ সালে দলটির দায়িত্ব নিয়েছিলেন তিনি। তারপরই ক্লাবটির বদলে যাওয়ার শুরু। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে পরের বছরই প্রিমিয়ার লিগে উন্নীত হয় বসুন্ধরা কিংস। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। অভিষেক আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশের ফুটবলের ৭৫ বছরের ইতিহাস বদলে টানা ৫ লিগ শিরোপা জেতার আড়ালের নায়ক তিনিই।

সঙ্গে তিনটি করে ফেডারেশন কাপ  ও স্বাধীনতা কাপ ট্রফি জিতেছেন স্প্যানিশ এই কোচ। ব্রুজনের অধীনেই  মর্যাদাপূর্ণ এশিয়ান চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিয়েছিল কিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত