আড়াইহাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০২:০৩ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার আড়াইহাজার থানায় দুজনকে আসামি করে মামলা করেছেন মেয়েটির মা। 

মামলার এজাহারে বলা হয়, ২ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের ওই কিশোরীকে বৃষ্টির মধ্যে কথা আছে বলে ডেকে একই এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে যান আসামিরা। সেখানে একই গ্রামের জজ মিয়ার ছেলে সফর আলী ওরফে লেংটা (২০) ও তার সহযোগী ওই ঘরের মালিক জাহাঙ্গীরের ছেলে অলি (১৯) তাকে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি গোপন রাখার জন্য চাপ প্রয়োগ করে মেয়েটিকে ঘর থেকে বের করে দেন। ওই কিশোরী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। এরপর এলাকার কয়েকজন মাতুব্বর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা বলে কালক্ষেপণ করেন। তারা কিশোরীর পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ারও প্রস্তাব দেন। কিন্তু মেয়েটির মা এতে রাজি না হয়ে গতকাল শনিবার থানায় দুজনকে আসামি করে মামলা করেন।  গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান বলেন, মামলা গ্রহণের পর থেকে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত