ইইউর সঙ্গে সুসম্পর্ক চান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:৫১ এএম

যুক্তরাজ্যের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু করে দিয়েছেন ডেভিড ল্যামি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে তিনি জার্মানিতে যান। গত শনিবার সন্ধ্যায় তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠক করেন। জার্মানি থেকে পররাষ্ট্রমন্ত্রী ল্যামি পোল্যান্ডে যান। পোল্যান্ডে কয়েক ঘণ্টা থেকে তিনি ন্যাটোর নতুন সদস্য দেশ সুইডেনে যান।

জার্মানি সফরের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তোলা ছবি টুইট করে ডেভিড ল্যামি লিখেছেন, এখন আমাদের ইউরোপিয়ান বন্ধু ও মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের সময়। সে কারণে আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফরে জার্মানিতে এসেছি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের মধ্যে নতুন একটি নিরাপত্তা চুক্তি করার বিষয়ে লেবারদের আগ্রহের কথা তুলে ধরে ল্যামি বলেন, আমি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক আবার স্থাপন করতে চাই।

ইইউর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি রাশিয়া, চীন ও গাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত