দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়াকে হত্যার চক্রান্ত, ষড়যন্ত্র করছে এই সরকার।
আজ বুধবার খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রামপুরার একটি মাদরাসায় মিলাদ মাহফিলে তিনি এসব বলেন।
রিজভী বলেন, প্রতি মুহূর্তেই বিএনপির ওপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা। ভারতের সঙ্গে রেলকরিডোর-সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার। পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবিলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে তারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সিরাজ হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান তারেক, ছাত্রদল নেতা সাহাবুদ্দিন ইমন, মো. সাব্বির, ডা. পিয়াস, শাহ পরান, মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, এ কে এম ওয়াজ, কবির উদ্দিন মাষ্টার, জহিরুল ইসলাম বাসার, মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম ও সদস্য সচিব কে এম সোহেল রানা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মো. বাকি বিল্লাহ, কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন, ফজলে কাদের সোহেল, মো. জাহিদুল আলম মিলন, বরিশাল উত্তর জেলার সদস্য সচিব জাকির হোসেন তালুকদারসহ অনেকে।
মায়ের হাত ছেড়ে ট্রাকের নিচে শিশু
মেসি বলেছে, আমার জন্য ফাইনালে উঠতে চায়: দি মারিয়া