আমানতে ব্র্যাক ব্যাংকের রেকর্ড প্রবৃদ্ধি

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৬:৫৬ এএম

চলতি বছরের প্রথম ছয় মাসে সাড়ে ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের  ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্যাংকিং খাতের নিট ডিপোজিট প্রবৃদ্ধির অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়া এই সাফল্য ব্যাংকটির ওপর গ্রাহকের ক্রমবর্ধমান আস্থা, গ্রাহক-কেন্দ্রিক আয়োজন ও গ্রাহকের সঙ্গে ব্যাংকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

গতকাল ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান, এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমানত প্রবৃদ্ধির এই সাফল্য উদযাপন করেন।

এ সময় মেহেরিয়ার এম হাসান বলেন, ‘সুশাসনই হলো ব্র্যাক ব্যাংকের গ্রাহক আস্থা অর্জন এবং তা অব্যাহত রাখার মূল ভিত্তি। গ্রাহকের সঙ্গে ব্যাংকের চমৎকার সম্পর্কের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। ২০২৬ সালের মধ্যে ব্যবসায় দ্বিগুণ করার আমাদের যে লক্ষ্য রয়েছে, সেটি বাস্তবায়নে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি।’

এ অর্জন নিয়ে ব্যাংকটির এমডি সেলিম আর এফ হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক শুধু আমাদের গ্রাহকদের ব্যাংকিং পার্টনার নয়, বরং তাদের লাইফস্টাইলের অংশ হিসেবে আর্থিক পরামর্শদাতা হতেও প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের ধারাবাহিক সম্প্রসারণ, গ্রাহকের স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সেগুলোর স্থান পরিবর্তন, নিবেদিত গ্রাহক সেবা এবং আমাদের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের অব্যাহত উন্নয়ন আমাদের এমন সাফল্য এনে দিয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত