নেত্রকোণার কেন্দুয়ায় ৬৬ বোতল মদসহ মিন্টু রবিদাস (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে কেন্দুয়া থানার ওসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিন্টু রবিদাস কেন্দুয়া বাজার এলাকার রঙ্গলাল রবিদাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিন্টু ৬৬ বোতল মদ নিয়ে বিশেষ একটি ব্যাগে করে সিএনজিযোগে নেত্রকোণা শহর থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। গোপন মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি এলাকায় তার পথরোধ করে। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মদের বোতল ভর্তি একটি ব্যাগ পায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মিন্টুকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
