হ্যাক হয়েছিল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১১:৩৩ পিএম

চলমান কোটাবিরোধী আন্দোলনের মধ্যে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নিয়ন্ত্রণে নিয়েছিল হ্যাকাররা। 

গত সোমবার (২২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে দেখা যায় (https://www.bb.org.bd) লেখা ‘Hacked by The Resistance’ 

হ্যাকাররা ওয়েবসাইটে পুলিশ সদস্য, কুকুরসহ কয়েকজনের ছবি দিয়ে রেখেছিল। যেখানে লেখা ছিলো operation HuntDown, Stop Killing Students.

তবে রাত ১০টার দিকে বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ন্ত্রণে নেয় ওয়েবসাইটটি।

এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটও হ্যাক করেছিল এই গ্রুপটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত