দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলমান কারফিউয়ের পঞ্চম দিনে দেশের সর্ববৃহৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।
বিমানবন্দর সূত্র জানায়, এখন পর্যন্ত সবগুলো ফ্লাইট স্বাভাবিকভাবে ওঠানামা করলেও নির্ধারিত সময় থেকে বিলম্বে উড্ডয়ন করছে। বিমানবন্দরে ইন্টারনেট সংযোগ সীমিত থাকায় চেক-ইন, ইমিগ্রেশনসহ প্রতিটি ধাপ পার হতে অতিরিক্ত সময় লাগছে।
দেশীয় এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার থেকে ঢাকায় আসা সব ফ্লাইটে যাত্রীভর্তি রয়েছে।
একাদশে ভর্তির সময় বাড়ল