বাড়ির কাছেই পরিত্যক্ত জায়গা। বিকালে সেখানেই খেলছিল ৯ বছর বয়সী এক কিশোর। এ সময় ঝোপের মধ্যে গোলাকার একটি বস্তু দেখতে পায় সে। বল ভেবে তুলে নেয় হাতে। বোমা নিয়ে চলে যায় বাড়িতে। একপর্যায়ে সেই বোমা ফেটে কেঁপে ওঠে এলাকা। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, গত বুধবার নদিয়ার চাপড়ায় বোমা ফেটে গুরুতর আহত হয় ওই কিশোর। তাকে উদ্ধার করে প্রথমে চাপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এ ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ জমা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাড়িতে ফিরে উঠানে বোমা নিয়ে খেলছিল ওই কিশোর। তখনই আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। সঙ্গে সঙ্গে ছুটে আসে গ্রামবাসী। তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে ছটফট করছিল ওই কিশোর।
তবে কে বা কারা ঝোপের মধ্যে বোমা রেখেছিল বিষয়টি স্পষ্ট নয়। জেলা পুলিশ সুপার এস অমরনাথ বলেছেন, আমরা খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত হবে।
মায়ের সঙ্গে কথা বলতে বলতেই গুলি লাগে ছেলের