সংগীতে জন্ম সংগীতেই বাস

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:৪৯ এএম

সংগীত পরিবারে জন্ম নেওয়ার সুবাদে ছোটবেলা থেকেই সংগীতের আবহে বড় হয়েছেন শাফিন আহমেদ। বাবা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের কাছ থেকে তিনি উচ্চাঙ্গ সংগীতে আর মা দেশের প্রথিতযশা কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের কাছ থেকে নজরুল সংগীতের তালিম নিয়েছিলেন বলে জানা যায়। সংগীত পরিবারে জন্ম নেওয়া এই শিল্পীর সংগীতেই ছিল বসবাস।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জনপ্রিয় এই ব্যান্ড সংগীত শিল্পীর জন্ম। যুক্তরাজ্যে পড়াশোনার সময় পাশ্চাত্য সংগীতের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন শাফিন। পরে দেশে ফিরে তিনি ও তার বড় ভাই হামিন আহমেদ ব্যান্ড দল ‘মাইলস’-এ যোগ দেন।

শাফিন আহমেদ দীর্ঘদিন মাইলসের ভোকাল ছিলেন। একই সঙ্গে ব্যান্ডের বেজ গিটারও বাজাতেন। এছাড়া ব্যান্ডটির বহু জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকারও ছিলেন তিনি। পপ গানের জন্য তুমুল জনপ্রিয় হলেও কয়েক বছর আগে তিনি নজরুল সংগীতের একটি অ্যালবাম করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত