বাসায় ঢুকে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় বাসায় ঢুকে জুনেল চাকমা (৩১) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংগঠক বলে জানা গেছে।

শুক্রবার (২৬ জুলাই) দিনগত ভোর রাতে দীঘিনালার কবাখালি ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারী পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবক কবাখালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, জুনেল দীঘিনালার শান্তি বিকাশ কার্বারী পাড়ায় মাস্টার ললিত চাকমার বাসায় অবস্থান নিয়েছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে ৩/৪ জন চিহ্নিত অস্ত্রধারী ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার জন্য জেএসএস এমএন লারমা এবং ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী করেছেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা।

এদিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কথা জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত