কোটাবিরোধী আন্দোলনের নামে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো জামায়াত-বিএনপিকে রুখতে মাঠে না থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে উসকানিদাতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ফরিদপুর আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। গতকাল শনিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় এ দাবি জানান বক্তারা।
শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে ‘শোকাবহ আগস্ট মাসব্যাপী কর্মসূচি নির্ধারণ’ উপলক্ষে আয়োজিত এ সভায় আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, আওয়ামী লীগের দুর্দিনের সময় যে নেতারা মাঠে ছিলেন না তাদের দলে প্রয়োজন নেই। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
