নিম্ন আয়ের মানুষের পাশে বিএনএফডব্লিউএ

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১৫ এএম

দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ  নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)। গতকাল শনিবার প্রায় ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

ঢাকায় নাবিক কলোনি, মিরপুর-১৪-তে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিত সবার খোঁজ-খবর নেন এবং গরিব-দুস্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, অধিনায়ক বানৌজা হাজী মহসীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত