উয়েফা ন্যাশনস লিগ জয়ের পর থেকেই স্পেন যেন বদলে গেছে। তাদের সেই চিরচেনা ফর্ম ফিরে এসেছে। তার ধারা বজায় রেখে সদ্য শেষ হওয়া ইউরোতেও তারা হয়েছে চ্যাম্পিয়ন। এবারের প্যারিস অলিম্পিকে আগের দুই ম্যাচ জিতে তারা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। কিন্তু নিয়মরক্ষার শেষ ম্যাচে তারা হেরে গেছে মিশরের কাছে।
ন্যানেসে ইউরো জয়ী স্পেনকে ২-১ গোলে হারিয়েছে মিশর। দলের হয়ে গোল দুটি করেন আদেশ ইব্রাহিম। স্পেনের হয়ে গোলটি করেন সামি ওমরদিউন।
এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে। টোকিও আসরেও তারা কোয়ার্টার ফাইনালে খেলেছিল। তবে ব্রাজিলের কাছে হেরে স্বপ্ন ভাঙে তাদের।
