সংগীতশিল্পী জুয়েল ভাই খুবই ভালো মানুষ ছিলেন। একদম পিউর জেন্টেলম্যান। শাফিন ভাইয়ের দাফনের দিনে উনার বিদায়ের খবর শুনলাম। এমনিতেই শোকাচ্ছন্ন আমরা সংগীতের মানুষ। আবার জুয়েল ভাইয়ের মৃত্যুর খবর। এ দুটো যেন মেনে নেওয়ার মতো নয়।
অন্য সবার মতো আমিও বলব যে, তিনি অত্যন্ত জেন্টেল একজন মানুষ ছিলেন, মিষ্টভাষী যাকে বলে। খুব মিষ্টি করে কথা বলতেন তিনি। উনার সঙ্গে অনেক আগে থেকেই পরিচয়, অনেকবারই আমাদের দেখা হয়েছে। শিল্পী হিসেবে উনার বেশ কিছু গান আমার বেশ পছন্দের। এর বাইরে তিনি যেহেতু নির্মাণও করতেন, একবার আমার বাসায় এসেছিলেন শুটিং করতে তাও অনেক বছর আগে। তখন আমার বাবা-মা এবং আমাদের সঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন, অনেক গল্প করেছেন। সবার সঙ্গে উনার ভালো সম্পর্ক। আমার দুলাভাইয়ের সঙ্গে উনার ব্যক্তিগত ভাবে একটা ভালো সম্পর্ক ছিল। খবরটা শোনার পর থেকে ওই স্মৃতিটাই বারবার মনে পড়ছে।
