কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা।
শুক্রবার রাতে দেশ রূপান্তরকে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান। এ ছাড়া আরেক সমন্বয়ক আসিফ মাহমুদও তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন।
আব্দুল হান্নান মাসুদ জানান, শনিবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-শিক্ষক-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশেপাশের সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও জনগণকে যুক্ত হওয়ার আহবান করছি।
