রাজধানীর সায়েন্স ল্যাবে চলছে বিক্ষোভ মিছিল

  • রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা
  • বিক্ষোভের সময় সায়েন্স ল্যাব মোড়ে অনেক পুলিশ সদস্যকে দেখা গেছে
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০১:২২ পিএম

সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই প্রেক্ষিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা।

শনিবার দুপুর দুপুর ১২টায় স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।

এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

তবে বিক্ষোভের সময়ও সায়েন্স ল্যাব মোড়ে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনরকমের আক্রমণ করবে না।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত