মানিকগঞ্জে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৯:৪৯ এএম

মানিকগঞ্জে সংঘর্ষে ঘটনায় আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন। রবিবার (৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তায়েবুর রহমানের ভাতিজা ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন তায়েবুর রহমান। পরে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন থাকায় অবস্থায় মারা যান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত