সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর যা বললেন আসিফ নজরুল

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৫:১৯ পিএম

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন দলের নেতাকর্মী ও বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। 

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর আসিফ নজরুল তার ফেসবুক লাইভ থেকে আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, আমাদের ছাত্রসমাজ এবং জনগণের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সেনাপ্রধান সেটা বুঝতে পেরেছেন।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমার ছাত্র, আমার সন্তান সমতুল্য ছাত্র যারা আছ, তরুণ সমাজ, দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ- আপনারা একটু ধৈর্য ধরুন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। ইনশাআল্লাহ এখন থেকে আমরা সঠিক পথে অগ্রসর হবো।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত