রাজধানীতে সাধারণ মানুষের বিজয় উল্লাস

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব, ফার্মগেট, বাংলামোটর সহ বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস করছে সাধারণ মানুষ । সোমবার (৫ আগস্ট) বিকালে হাজারো মানুষ জড়ো হয়ে বিজয় উল্লাস করছে।

এ সময় মানুষ স্লোগান দেন, জিতিলো রে জিতিলো, ছাত্র সমাজ জিতিলো, সরকার পতনের নানান  স্লোগান দিতে থাকেন।তারা বলেন, স্বৈরাচার সরকারে পতন হয়েছে। স্বৈরাচার সরকারে এ পতন হয়ে দেশে শান্তি ফিরে আসবে বলে জানান তারা।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা জানান। এসময় সেনাপ্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

এর আগে সোমবার (৫ আগস্ট) দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশত্যাগ করেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত