দীর্ঘদিন পর বাধা ছাড়াই নয়াপল্টনে সমাবেশের জন্য জড়ো হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা। বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সরেজমিনে দেখা যায়, এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। আশপাশের এলাকায় টানানো হয়েছে মাইক। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়।
বলা হয়, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। তারেক রহমানের পাশাপাশি এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।
