আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফকে নিয়ে কম বিতর্ক হয়নি। মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার পর থেকেই সেটা নিয়ে শোরগোল পড়ে যায়। ইতালির বক্সার অ্যাঞ্জেলা কেরি হারের পর তাকে পুরুষ বলে অভিযোগ করেছিলেন। তারপর তার লিঙ্গ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
খেলিফকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ‘হ্যারি পটার’ সিরিজের লেখক জেকে রাওলিংও। তবে সেসব লিঙ্গ বিতর্ককে ছাপিয়ে তিনি উঠে গেছেন অলিম্পিকের বক্সিং ইভেন্টের ফাইনালে।
ফাইনাল নিশ্চিতের পর খেলিফ মেতে উঠেন উল্লাসে। সমর্থকরাও ‘খেলিফ, খেলিফ, খেলিফ’ বলে চিৎকার করতে থাকেন। তার উদযাপন ছিল সমালোচকদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ। লিঙ্গ বিতর্ক নিয়ে তিনি মন্তব্য করেন, ‘এসব আমি পরোয়া করি না।’
তার ফাইনাল নিশ্চিতের পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে খেলিফ আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘বিতর্ক নিয়ে কেউ আমার সম্পর্কে কী বলছে তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো, প্রতিটি খেলায় প্রত্যাশিত পারফরম্যান্স করা। আমি জানি সেই প্রতিভা আমার আছে। যদি আমি সোনা জিততে পারি, সেটা হবে আলজেরিয়ানদের জন্য একটি উপহার।’
বক্সিং ইভেন্টে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে খেলিফকে নিয়েই। তার সঙ্গী হয়েছিলেন চীনের ইয়াং লিউ। সেই লিউকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন তিনি।
সাকিব কি আর জাতীয় দলে ফিরতে পারবেন?
পেছাল পাকিস্তান সফর, সূচি অপরিবর্তিত
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা