আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি ও ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে। একইসঙ্গে হাইকোর্টের বিভিন্ন দপ্তর শাখার কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হবে।
গতকাল বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে বৃহস্পতিবার থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
