টানা পাঁচ স্বর্ণের অনন্য কীর্তি লোপেজের

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০১:১২ এএম

টোকিও অলিম্পিকে স্বর্ণ জেতার পর অবসর নিয়েছিলেন কিউবার রেসলার মিহাইন লোপেজ। তিন বছর রেসলিংয়ের বাইরে থাকার পরও এবং চারবার মেরুদণ্ডের সমস্যায় ভোগার পরও ফেরেন প্যারিস অলিম্পিকে।  মঙ্গলবার রাতে রেসলিংয়ের ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের ফাইনালে চিলির ইয়াসমানি আকোস্তাকে হারিয়ে সোনা জেতেন ৪২ বছরের লোপেজ। তাতেই  অলিম্পিকের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে জিতেছেন টানা পঞ্চম ব্যক্তিগত স্বর্ণ।

এত দিন একটি ইভেন্টে টানা চারটি ব্যক্তিগত স্বর্ণ জেতার কৃতিত্ব ছিল লুইস (অ্যাথলেটিকস/লং জাম্প), ফেলপস (সাঁতার/২০০ মিটার মেডলি), কেটি লেডেকি (সাঁতার/৮০০ মিটার ফ্রিস্টাইল), আল ওয়েরতের (অ্যাথলেটিকস/ডিসকাস), পল এলভেস্ট্রম (সেইলিং) এবং কাউরি ইচোর (রেসলিং)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত