অরাজকতা-ধ্বংসাত্মক কাজ বন্ধে কঠোর ব্যবস্থা: আইএসপিআর

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:৪১ পিএম

চলমান অরাজকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাহিনী প্রধানরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। 

এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়।

'এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য', সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত