পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগ যাচ্ছেন ড. ইউনূস

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৪:২৫ পিএম

আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগ পুলিশ লাইনসে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো বিবেচনা করবেন।

আজ শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৪টার পর তিনি সেখানে যাবেন বলে জানা গেছে। সেখানে পুলিশ অডিটরিয়ামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি।

জানা গেছে, গত বুধবার থেকে কর্মবিরতিতে গেছেন রাজারবাগসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। তারা ১১ দফা দাবি জানিয়েছেন। তার মধ্যে দুই দফার বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাকিগুলোর বাস্তবায়ন চান তারা।

বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নেন। পরে আজ (শুক্রবার) দুপুরের দিকে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত