জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৪:৪২ পিএম

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত