ইমনের ৬৯, রেনেগেডসের বিপক্ষে এইচপি ১৭০/৬

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৮:৪৭ এএম

পারভেজ হোসেন ইমনের ৪৮ বলে ৬৯ রানে ভর করে টপ টেন টি২০ সিরিজের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস অ্যাকাডেমির বিপক্ষে ৫ উইকেটে ১৭০ রান করেছে বিসিবি এইচপি দল। 

ডারউইনের গার্ডেন ওভালে ব্যাটিংয়ে আমন্ত্রিত এইচপির শুরুটা হয়েছিল ভালো। তানজিদ তামিম মুখোমুখি হওয়া ৮ বলের চারটিকে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। তবে ১৭ রান করেই বিদায় নেন তিনি। পঞ্চম ওভারে পরপর দুবলে আউট হন আরেক ওপেনার জিশান আলম (১০) ও আফিফ হোসেন (০)। 

এরপর অাকবর আলি ও শামিম পাটোয়ারীকে নিয়ে দলকে চ্যালেন্জিং সংগ্রহ এনে দেন পারভেজ ইমন। সাত বাউন্ডারির সাথে দুই ছক্কা হাকিয়েছেন এই বাহাতি। ১৮ বলে ২১ রান করেন অধিনায়ক আকবর। শামিম ২৫ বলে ২৫ রান করে অপরাজিত থেকে যান। আর আবু হায়দার রনি ৮ বলে করেন ১৩ রান। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত