সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, তাদের পুত্র-কন্যা ও তাদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ২৯ জুলাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের দাবিতে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। এক রিটের শুনানি করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
কুরস্কে ইউক্রেনের আক্রমণ প্রতিহতের দাবি রাশিয়ার
টেস্ট অভিষেক রাঙিয়ে মাসসেরা অ্যাটকিনসন