সবজির বস্তা থেকে গাঁজা উদ্ধার করল শিক্ষার্থীরা

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:১০ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সবজির বস্তা থেকে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত রবিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের পাশের রাস্তা থেকে এসব মাদক উদ্ধার করে শিক্ষার্থীরা।

জয়মনিরহাট ইউপি সদস্য ময়েন উদ্দিন জানান, গত রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদকদ্রব্য পাচারকারী একটি চক্র সবজির বস্তায় গাঁজা ভরে নিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানাই। পরে শিক্ষার্থীরা জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটোমারী ব্রিজের পাশে অবস্থান নেয়। এ সময় বস্তা মাথায় সন্দেহভাজন একজনকে আসতে দেখে তার গতিরোধ করে শিক্ষার্থীরা। পরে মাদক বহনকারী বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত বস্তার  ভেতর থেকে মিষ্টি কুমড়া, আলু ও পেঁয়াজের সঙ্গে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পাওয়া একটি মোবাইল ও মাদক থানায় জমা দেয় শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত