পদত্যাগ করলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:২৫ এএম

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবার পাঠানো পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না বলে উল্লেখ করেন। জেলা পরিষদের সদস্য নূরুল আমিন ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মুশফিক হোসেন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে ওই পদটি খালি হয়।

গত ৯ মার্চ ওই পদে উপনির্বাচনে আলেয়া আক্তার নির্বাচিত হন। তিনি জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহিরের স্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত