এক ঝলক

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:৩৪ এএম

সাভারের রানা প্লাজা ধসে অনেক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়। ভবন ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সেই ঘটনাটিকে কেন্দ্র করে নির্মিত ‘রানা প্লাজা’ সিনেমাটি এগারো বছর পর সেন্সর বোর্ডে যাচ্ছে বলে জানালেন পরিচালক নজরুল ইসলাম খান।

‘নারী শরীর যুদ্ধক্ষেত্র নয়’ এমনই এক প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিলে রাজপথে নেমেছেন অভিনেতা পরমব্রতের স্ত্রী ও কণ্ঠশিল্পী পিয়া চক্রবর্তী। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ-প্রতিবাদে ফুঁসছে কলকাতা। বিভিন্ন হাসপাতালে চলছে কনিষ্ঠ ও আবাসিক চিকিৎসকদের কর্মবিরতি।

জনপ্রিয় কার্টুন শো ‘পোকেমন’-এর কণ্ঠশিল্পী রাচেল লিলিস-এর প্রয়াণ ঘটেছে। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে।

বাইশ বছর আগে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা জগতের কালজয়ী সিনেমা ‘দেবদাস’-এর স্বত্ব নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে এবার জানা গেল, সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছে শাহরুখের কোম্পানি রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে এমন তথ্য জানান শাহরুখ নিজেই।

বহুদিন ধরেই গুঞ্জন চলছে ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কারণ তাদের দুজনকে প্রায়শই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তারা বিদেশে একসঙ্গে ছুটি কাটান। কিন্তু সম্পর্কের বিষয়ে কখনই কৃতি বা কবির মুখ খোলেননি।

রণবীর শোরে প্রায়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন। বিগ বস ওটিটি থ্রি-তে দ্বিতীয় রানারআপ হওয়া এই অভিনেতা এবার দাবি করলেন, বিচ্ছেদের পর অভিনেতা পূজা ভাটের ভাই তাকে শারীরিকভাবে হেনস্তা করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত