রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আইন উপদেষ্টা

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:২৫ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার যে খবর নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এক পোস্ট দিয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল বিষয়টি সম্পর্কে লেখেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।’


এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি পেজ থেকে ছড়ানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত