কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রেজারারের পদত্যাগ

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৬:৫৬ পিএম

শিক্ষার্থীদের টানা ৭ম দিনের আন্দোলনের মুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান পদত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন উপাচার্যের পিএস-২ এসএম হাফিজুর রহমান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ভিসি, ট্রেজারার পদত্যগ করলেও হুমায়ুন কবীরের পদত্যাগের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করছে।

এদিকে উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে ট্রেজারার, রেজিস্ট্রার, অর্থ প্রশাসক, ডিপিডি হাফিজ ও জুবায়েরকে দায়িত্ব থেকে পদত্যাগ, সব ধরনের দলীয় ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রশাসনের প্রহসনমূলক প্রজ্ঞাপন বাতিল করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নতুন প্রশাসনিক দায়িত্ব বণ্টন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত