পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০১:২১ এএম

পাকিস্তানে ইন্টারনেটের গতি ব্যাপকভাবে কমে গেছে, এমনকি কোনো কোনো অঞ্চল ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানা গেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, গত বুধবার থেকে চলছে এই অবস্থা।

দেশটির ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলো এই সংকটের কোনো কারণ জানাতে পারেনি। সাংবাদিকরা ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত সরকারি নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু পিটিএ থেকেও এ ইস্যুতে কোনো বক্তব্য-বিবৃতি পাওয়া যায়নি। ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ হওয়ারও প্রতিবাদ করেছেন। এটিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রতিবন্ধক হিসেবে দেখছেন তারা। নাগরিক সমাজ বলছে, ইন্টারনেট বন্ধের ফলে কেবল যোগাযোগের গুরুতর সমস্যাই তৈরি হচ্ছে না, বরং সরকারের আন্তর্জাতিক খ্যাতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রডব্যান্ড এবং মোবাইল ডেটা উভয় ইন্টারনেট পরিষেবাতেই গতি কমে গেছে। ফলে সাধারণ গ্রাহকরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন বুধবার থেকে। এর আগে গত ফেব্রুয়ারিতেও ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছিল সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত