মাধ্যমিক শিক্ষা বঞ্চিত ১৪ লাখ আফগান মেয়ে

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০১:২২ এএম

তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা নিষিদ্ধ করে। এর ফলে অন্তত ১৪ লাখ আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। সংস্থাটির ভাষ্য, তালেবানের এ সিদ্ধান্তের কারণে দেশটির পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়েছে।

যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে উৎখাত করে ২০২১ সালের ১৫ আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ক্ষমতা দখল করার পরই তালেবান প্রশাসন যেসব সিদ্ধান্ত গ্রহণ করে, তার বেশ কয়েকটি নারী ও মেয়েশিশুদের বিপক্ষে গেছে।

দেশটিতে এখন মেয়েরা শুধু প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়। সেখানেও শিক্ষার্থীর সংখ্যা দ্রুত কমছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত